ধমকে,চমকে আইনকে তার কাজ করা থেকে রোখা যাবে না।শনিবার খেজুরির মাটিতে দাঁড়িয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বার্তা দিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক
খেজুরিতে এদিন সকালে শুভেন্দু অধিকারী থানায় এসে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এলাকায় গেলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।শুভেন্দুর হুশিয়ারিতে ভীত না হওয়ার বার্তা দেবার সাথে আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন উত্তম। দিনভর তৃণমূল-বিজেপির কর্মসূচিতে সরগরম খেজুরি। খেজুরির নিজকশবা গ্রাম পঞ্চায়েতের বোগা, কয়ালচক এলাকায় আক্রান্ত তৃনমূল কর্মীদের দেখতে এলাকায় বাইক মিছিল করে এলাকা পরিদর্শন করেন।
গত কয়েকদিন আগে খেজুরির নিজকশবা গ্রাম পঞ্চায়েতের বোগা রসলপুর ফেরিঘাট, কয়ালচক এলাকায় তৃণমূল কর্মীদের মারধর অভিযোগ উঠেছিল। আজ তালপাটি ঘাট কোষ্টাল থানার বোগা, কয়ালচক এলাকায় তৃনমূলের আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে, হামলার প্রতিবাদে এলাকায় বাইক মিছিল করে পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
দলীয় নেতৃত্বকে কাছে পেয়ে আক্রান্ত পরিবারের সদস্যরা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং তাদের ওপর বিজেপির অত্যাচারের কথা তুলে ধরেন।







