বিদ্যাসাগরের ২০৪ তম জন্ম দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা পদযাত্রা আয়োজন করলো তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতি।
মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা বাসস্ট্যান্ডে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এই পদযাত্রার শুভ সূচনা হয়। জনজাগরণ প্রজাযাত্রা জাতীয় পতাকা নাড়িয়ে সূচনা করেন ডিএলএস এর সম্পাদক প্রথা বিচারক সমরেশ বেরা।
উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ব্রম্মময় নন্দ ও আয়োজক সংস্কার সম্পাদক যোগেশ চন্দ্র সামন্ত প্রমূখ। সম্পাদক বলেন এই পদযাত্রা ২৯ সেপ্টেম্বর সমাপ্ত হবে নিউ দীঘায়। পদযাত্রার সঙ্গে থাকছে সচেতনতামূলক ট্যাবলেট।
তিনি আরো বলেন পূর্ব মেদিনীপুর জেলায় বাল্যবিবাহ এবং শিশু পাচারের সংখ্যা বেশি। এই কারণে এর প্রতিরোধের জন্য জনসচেতনতামূলক পদযাত্রা আয়োজন করা হয়েছে। মাধ্যমে মানুষকে সচেতন করা হবে। এই পদযাত্রায় বহু স্বেচ্ছাসেবী সংগঠন যোগদান করেছে।প্রায় তিন শতাধিক মানুষ এই পদযাত্রায় যোগদান করেছে।







