বারুইপুর থানা আধিকারিক সৌমজিৎ রায় মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে বলেন বারুইপুর কামালগাজি বাইপাস এলাকায় রাতে গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলত ছিনতাই। একাধিক অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে কিছুতেই খুঁজে পাচ্ছিল না পুলিশ ছিনতাই বাজকে। শেষে সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর বাইপাস এলাকায় যায় এবং একটি নাম্বার বিহীন চার চাকার গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয় গাড়িটি ভেতরে এক ব্যক্তি ছিল। তার সঙ্গে পুলিশ কথা বলায় তার কথা অসংলগ্ন হওয়ায় গাড়ি তল্লাশি করে। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সৌরভ সামন্ত ওরফে রানা। তার কাছ থেকে পাওয়া গিয়েছে একটি ৭ এমএম পিস্তল, ২ রাউন্ড লাইভ কার্তুজ ও নগদ ১২ হাজার টাকা এবং একটি নাম্বারপ্লেট বিহীন প্রাইভেট গাড়ি বাজেয়াপ্ত করেছে বারুইপুর থানার পুলিশ। তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের।
পুলিশ আরো জানায় সোর্স মারফত খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে নাম্বার প্লেট বিহীন একটি গাড়িকে আটকায়। গাড়ির মধ্যে ছিল সৌরভ সামন্ত। তার বাড়ি সোনারপুর থানা এলাকার গোবিন্দপুর এলাকায়। গাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ টাকা, মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতের নামে সোনারপুর, নরেন্দ্রপুর থানা সহ একাধিক থানার এলাকায় একাধিক চুরি ছিনতাইয়ের কেস আছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।







