Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

সাইকেল পিওর আগরবাতি তাদের ৭৫ বছরে লঞ্চ করলো চার রকম সুগন্ধি ধুপ ।

ইন্দ্রজিৎ আইচ :- সাইকেল পিওর আগরবাতি সারা ভারতবর্ষের এক উল্লেখ্য যোগ্য সুগন্ধি ধুপকাঠি। তাদের কোম্পানি র ৭৫ বছর উপলক্ষে ৪ টি নতুন ধুপ আজ বাজারে আনলো। গ্র্যান্ড হোটেলে এই চার ধরনের ধুপ এর উদ্বোধন করেন সাইকেল পিওর আগরবাতির ব্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি।

তিনি বলেন মাইশোর এর এই ধুপ কোম্পানি দীর্ঘ ৭৫ বছর ধরে বাংলা তথা সারা ভারতবর্ষের নানা পুজো, নানা আচার অনুষ্ঠানে এই সুগন্ধি ধূপের যোগান দিয়ে আসছে। এই ধুপ এর যেমন সুন্দর গন্ধ তেমন গুনিমানে এক নম্বর। আমি এই কোম্পানির সঙ্গে যারা জড়িত তাদের অভিনন্দন জানাই। এই চারটি ধূপের নাম হলো অম্বর, সরোজ, চন্দন ও ওরিয়েন্টস।


এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অর্জুন রঙ্গা জানালেন আর কিছুদিন বাদে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, তারপর লক্ষী পুজো, ধনতেরাস, কালি পুজো। তাই সেই পুজোর চাহিদার কথা মাথায় রেখে এই চার ধরনের ধুপ আজ লঞ্চ করা হলো। আমাদের ক্যাপশন হলো দুটি কাঠি – ফাটাফাটি।

Related News

Also Read