রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে
সিপিএমের সাথে জোট করে পঞ্চায়েত দখল করলো বিজেপি।
মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বুধবার বোর্ড গঠন করা হয় ।সেখানেই সিপিএম – বিজেপি জোট করে ক্ষমতা দখল করলো।আর কি ভাবে সিপিএমের সাহায্য নিয়ে পঞ্চায়েত গড়লো বিজেপি প্রশ্ন করতেই সাংবাদিকদের উপরে চড়াও হল বিজেপি নেতা !
অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসন।নির্বাচনে বিজেপি ৮টি ও তৃনমুল ৮টি আসন দখল করে।বাকি দুটি আসন পায় সিপিএম। আজ পুলিশের তৎপরতায় ওই অঞ্চলের বোর্ড গঠন শুরু হয়। সেই বোর্ড গঠনে দেখা গেল সিপিআইএমের দুই প্রার্থী সমর্থন দিল বিজেপিকে ফলে বিজেপি মোট ১০ টি আসন নিয়ে অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের বোর্ড গঠন করল।
কেন্দ্রে বিজেপিকে ঠেকাতে তৃনমূল ,কংগ্রেস,সিপিএমের মত একাধিক বিরোধী দলের সমর্থনে ইন্ডিয়া জোট তৈরি করেছে। সেই জায়গায় অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে কিভাবে সিপিআইএমের সমর্থন নিয়ে বিজেপি বোর্ড গঠন করল?
সাংবাদিকরা এই প্রশ্ন তুলতেই মারমুখী হয়ে উঠলেন স্থানীয় বিজেপি নেতা রঘুনাথ পন্ডা।এমনকি বচসায় জড়িয়ে পড়লেন সাংবাদিকদের সাথে।পরে কর্মীদের নিয়ে ধাক্কাধাক্কি করে সাংবাদিকদের সাথে।পরে পুলিশের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে
অপরদিকে নব নির্বাচিত গ্রাম প্রধান শুভ্রা পন্ডা সিপিএমকে ধন্যবাদ জানিয়েছে তাদের ভোট দেওয়ার জন্যে







