বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো।প্রাইভেট গাড়িতে লাগল আগুন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়্গপুরের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি বেলদার দিকে আসার সময় নারায়নগড়ের জাতীয় সড়কের উকুনমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে প্রাইভেট গাড়িটিতে আগুন লেগে যায়।খবর পেয়ে নারায়নগড় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


Post Views: 70





