Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। বিয়ের কথা বলায় নাবালিকা প্রেমিকার মাথার চুল কাটলো প্রেমিক ও তার পরিবার ।।

প্রদীপ কুমার সিংহ :- বিয়ের কথা বলায় নাবালিকা প্রেমিকাকে চোরের অপবাদ দিয়ে মারধোর করে, মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠলো প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
দেড় বছর আগে নাবালিকা প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় মল্লিকপুরের শেখ রাজের। তারপর একদিন শেখ রাজ নাবালিকা প্রেমিকাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। সেখানে জোর করে তার সাথে ফাঁকা বাড়িতে শারীরিক সম্পর্ক তৈরি করে।

নাবালিকা প্রেমিকা পরিবারের লোকের কাছে সব জানিয়ে দেয়। নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানাবার জন্য উদ্যোগী হলে প্রেমিক সেখ রাজের পরিবার নাবালিকাকে ঘরের বউ করে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তারপর থেকেই ধারাবাহিকভাবে নাবালিকা তার প্রেমিক শেখ রাজের বাড়িতে যাতায়াত করতো। একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে। কিছুদিন আগে নাবালিকা তার প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দেয়। কারণ কিছুদিনের মধ্যেই সে আঠারো বছর পড়বে।

অভিযোগ তারপর থেকেই প্রেমিকের পরিবার ওই নাবালিকার উপর অত্যাচার করতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকাকে প্রেমিক তার বাড়িতে ডেকে পাঠায়। পরিকল্পনা অনুযায়ি তাকে আলমারি থেকে টাকা বার করতে বলে পিছন থেকে ভিডিও রেকর্ডিং করে প্রেমিক।অভিযোগ এর পরেই সেই নাবালিকাকে চোর অপবাদ দিয়ে ঘরের মধ্যে বেধড়ক মারধর করে প্রেমিক শেখ রাজ ও তার মা মিনা বেগম। আরো অভিযোগ সেখান থেকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গিয়ে প্রকাশ্যে প্রতিবেশীদের সামনে তার মাথার চুল কেটে দেয়।


জানা গেছে এই ঘটনার জেরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ওই নাবালিকা। যার সঙ্গে ঘর বাধার স্বপ্ন দেখেছিল সে ও তার পরিবার তার ওপর যে অমানবিক পাশবিক অত্যাচার করেছে তার যেরে সে এখনো ভয়ে ও আতঙ্কে রয়েছে। ইতিমধ্যে শুক্রবার সকালে নাবালিকা প্রেমিকার মাথার চুল কাটার ভিডিও ভাইরাল করে দেয় প্রেমিক শেখ রাজ। শুক্রবার সকালেই নাবালিকার পরিবার বারুইপুর থানায় প্রেমিক সেখ রাজ, তার মা মিনা বেগম ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে প্রেমিক শেখ রাজ ও তার মা মিনা বেগমকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। প্রেমিক ও তার মায়ের কঠোর থেকে
কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকা প্রেমিকা ও তার পরিবারের লোকজন।

আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন 👇

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

https://youtube.com/@ekhansangbad5105

সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

Related News

Also Read