Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। দিঘায় রেল পথে ফিসপ্লেটের নাট খুললো দুষ্কৃতী ।।

শনিবার সাত সকালেই দিঘা তমলুক রেলপথে বেশ কয়েকটা ফিসপ্লেটের নাট খোলা অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রেল সুত্রে জানা গেছে দিঘার দেবেন দুলাল জগবন্ধু হাইস্কুলের থেকে কিছুটা দূরে টি ডি ৮৭ বাই নাইন টি ডি ডি৮৭/১০ এই জায়গায় বেশ কয়েকটি নাটকে খুলে দেয়া হয়, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


আরো জানা গেছে সকালবেলা কয়েকজন মানুষ দেখতে পান এক ব্যক্তি নাট গুলোকে খুলছেন।তখনই তাঁরা চিৎকার করে এলাকাবাসীদের সতর্ক করেন । স্থানীয় মানুষেরা সর্তক হয়ে ঘটনাস্থলের দিকে ছুটে আসছে দেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় এলাকাবাসীর দাবি ।

জানা গেছে অভিযুক্ত রেল স্টেশনে ঢোকার সময়ে অন্যান্য যাত্রীদের সাথে খারাপ আচরন করায় আরপিএফ নাকি তাকে মারধর করেছিল । এলাকাবাসীর দাবি সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি ফিসপ্লেটের নাট খুলে দিয়েছিলেন।


এলাকাবাসীর চোখে আগেই বিষয়টি নজরে আসায় কোন দুর্ঘটনা ঘটেনি।খবর পেয়ে রেল কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ।

Related News

Also Read