Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। খেজুরীতে মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীসম্মেলন ।।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-১ ব্লকের কামারদা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসম্মেলন কামারদা অডিটোরিয়াম মাঠে আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মধুমিতা সামুই।


উপস্থিত ছিলেন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা গ্রামপ্রধান রাজশ্রী গিরি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, কামারদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ দাস, নির্মল পাত্র, শঙ্কর দুলাল পাত্র, পরমেশ্বর মন্ডল, শঙ্কর বাগ, দেবাশীষ পন্ডা, চন্দন মাল,উপপ্রধান দীপক ভক্তা প্রমুখ নেতৃবৃন্দ।


প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ মহিলাদের অর্থনৈতিক সক্ষমতা অর্জন, রাজনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভর হওয়ার লক্ষে বহুমুখী কর্মসূচী রূপায়ণ করে চলেছেন। অপরপক্ষে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনা সত্বেও রাজ্য সরকার জনকল্যাণে সংকল্পবদ্ধ।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতি ও বিভেদকামী নীতির ফলশ্রুতিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে ব্রতী হওয়ার আহ্বান জানান মামুদ হোসেন।

Related News

Also Read