Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। চঞ্চল খাঁড়ার উপরে হামলা:প্রতিবাদে রাস্তায় তৃনমূল ।।

পূর্ব মেদিনীপুর :- তমলুকের নাইকুড়ি ঠাকুরদাস ইন্সটিটিউশনের ভোট গণনা কেন্দ্রের স্ট্রং রুমের ঢুকে ছাপ্পা ভোটের অভিযোগে তৃণমূল নেতা চঞ্চল খাড়া কি ঘিরে বিক্ষোভ এবং তাকে ব্যাপক পরিমাণে মারধর করা হয় শনিবার সন্ধ্যায়। তাঁরই প্রতিবাদে আজ তমলুকে কুনাল ঘোষ এর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। তমলুক শহরের বুকে পৌরসভার মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল হওয়ার পর তমলুকে রাস্তার ওপর বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কুনাল ঘোষ।

গতকাল অসংখ্য বিক্ষোভকারীরা গননা কেন্দ্রের স্ট্রং রুম লক্ষ করে ব্যাপক ইট বৃষ্টি করে। পুড়িয়ে দেওয়া হয় সামনে থাকা গাড়ি। এমনকি একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। রীতিমতো ভয়ঙ্কর আকার ধারণ করে গননা কেন্দ্রের সামনে। তৃণমূল নেতা চঞ্চল খাঁড়াকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। গতকালের ওই ঘটনার জেরে ১৩জনকে গ্রেফতার করা হয়।

Related News

Also Read