উত্তর ২৪ পরগণা (গ্রামীণ) জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি অভিষেক ঘোষ এর আহ্বানে জেলায় প্রথম কার্যনিবাহি সভার আয়োজন করা হয়েছিল।

সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি আজাহার মল্লিক,জোনাল পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সহ-সভাপতি বাবুল সেখ,জেলা পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আসিফ খান,জেলা সহ-পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সম্পাদক কাসিফ রেজা,রাজ্য সম্পাদক রেজাউল চৌধুরী, জেলা যুব কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি মহাঃ রবিউল ইসলাম মোল্লা, জেলা যুব কংগ্রেস কমিটির সহ-সভাপতি মহাঃ আশিক ইমরান তরফদার , সাধারণ সম্পাদক আকিল আনসারী,সম্পাদক জিল্লুর রহমান ঘরামী(বাপি) সহ বিধানসভা সভাপতি ও সহ-সভাপতি ও জেলার বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আজকের কর্মসূচিতে ভারতীয় যুব কংগ্রেস নেতৃত্বর নির্দেশে “ইয়ুথ জোড়ো-বুথ জোড়ো” কর্মসূচির জেলাতে সূচনা করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি আজাহার মল্লিক।তিনি এই জেলার প্রত্যেক বুথে বুথে “ইয়ুথ জোড়ো-বুথ জোড়ো” কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনকে আরো শক্তিশালী করার নির্দেশ দিলেন।







