Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। সি এ বি র বার্ষিক পুরস্কার বিতরণী ।।

ইন্দ্রজিৎ আইচ :- দ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সি এ বি) র আয়োজনে সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ২০১৯ – ২০২২ এর বার্ষিক পুরস্কার বিতরণী সভা।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সি এ বি র সাধারণ সম্পাদক স্নেহাশিস গাঙ্গুলি, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সহ সি এ বি র কর্মকর্তা ।



এই অনুষ্ঠানে সারা জীবনের লাইভ টাইম অ্যাচিভমেন্ট পেলেন উদয়ভানু ব্যানার্জী, গার্গী ব্যানার্জী, সম্বরণ ব্যানার্জী, লোপামুদ্রা ভট্টাচার্য, অশোক মালোত্রা, মিঠু মুখোপাধ্যায়। বিশেষ পুরস্কার পেলেন ভারতীয় মহিলা ক্রিকেট-এর প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী, দিপালী শর্মা, রিচা ঘোষ।



এছাড়াও ২০১৯ থেকে ২০২২ জুনিয়র ও সিনিয়র লেভেলের ও রঞ্জি ট্রফি র সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।



ক্রিকেট কোচদের এই সন্মান দেওয়া হয়। সকল পুরস্কার প্রাপকদের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার এর চেক তুলে দেন ঝুলন গোস্বামী, সৌরভ গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া সহ আরো অনেকে।

Related News

Also Read