ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ঘটনা। সকালে দুর্ঘটনাটি ঘটেছে রতনপুর বাসস্ট্যান্ডের কাছে। তার পরেই ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে স্থানীয় লোকজন।
জানা গেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের নন্দীগ্রাম চন্ডিপুর রাজ্য সড়কে রতনপুর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি একটি সাইকেলে ধাক্কা মারে, সাইকেলের পিছনে থাকা মহিলা রাস্তার উপর পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার । লরির চালক পলাতক।
জানা গেছে মৃত মহিলার নাম লীলা রানী দাস । ওই মহিলার বাড়ি নন্দীগ্রামের মহম্মদপুরে ।ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

Post Views: 70





