মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সমুদ্র সৈকতে ভেসে এলো এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ।
সমুদ্রের জলে ভেসে আসা ব্যাক্তির পরিচয় উদ্ধার করার প্রচেষ্টা চালাছে পুলিশ ।
জানা গেছে স্থানীয় মানুষ এবং কর্তব্যরত নুলিয়ারা সকালবেলা দেখতে পান একটি নীল কালারের গেঞ্জি এবং চেরি কালারের প্যান্ট পড়া অবস্থায় একটি যুবকের মৃতদেহ ভেসে আসছে ।সেই মৃতদেহ আসে দিঘার হাসপাতাল স্নান ঘাটে।
পুলিশ সুত্রে জানা গেভহে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ এর মধ্যে । অনেকের ধারণা বাংলাদেশের ট্রলারডুবি ঘটনায় কোন মৃতদেহ ভেসে আসতে পারে । অপরদিকে কেউ নিঁখোজ হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো পর্যটক এর পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি তবে এই মৃত ব্যক্তি মৎস্যজীবী না কোন পর্যটক তা তদন্ত চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে।






