Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। পাঁশকুড়ার আদিবাসীপল্লীতে কেন্দ্রীয় মন্ত্রী ।।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পূর্ব গুড়তলা গ্রামে আদিবাসী পল্লী সরজমিনে ঘুরে দেখলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এদিন দুপুরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পূর্ব গুড়তলা গ্রাম সরজমিনে ঘুরে দেখেন।

পরে সেখানে একটি সভাও করেন আদিবাসী মানুষজনদের সাথে।এরপর কয়োকটি আদিবাসী পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নেন।

জানা গেছে এই এলাকার বাসিন্দারা কেন্দ্র সরকারের প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন কিনা স্থানীয় বাসিন্দারা বিশেষ করে আদিবাসী পরিবারের মানুষজনেরা তা খতিএ দেখলেন।

মূলত আবাস যোজনার বাড়ি বা কিষান নিধি প্রকল্প,আয়ুষ্মান ভারত প্রকল্পের আয়তায় কেন আসছেন না আদিবাসী মানুষজনেরা সুবিধা থেকে বঞ্ছিত সে বিষয়গুলি কেদ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী খোঁজ নেন।

Related News

Also Read