Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। পূর্ব মেদিনীপুরে পথ চলা শুরু আম আদমি পার্টির ।।

বিজেপি-তৃনমূলের চাপ বাড়িয়ে এবার পূর্ব মেদিনীপুর জেলায় পথচলা শুরু করলো আম আদমি পার্টি।রাজ্যের দুই মন্ত্রী অখিল গিরি ও সৌমেন মহাপাত্র এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় পা রেখেই পঞ্চায়েত নির্বাচনে কড়া টক্কর দেওয়ার হুশিয়ারি দিলো অরবিন্দ কেজরিওয়ালের দল ।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের জিঁয়াদায় জেলা কার্যালয়ের উদ্বোধন হলো।এদিন রাজ্য নেতৃত্ব সঞ্জয় বসু জেলা পার্টি অফিসের দ্বারোদঘাটন করলেন।



সংবাদমাধ্যমের কাছে জানান পূর্ব মেদিনীপুর জেলায় এটাই তাঁদের প্রথম দলীয় অফিস।বলেন সামনে আমাদের লক্ষ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন।তবে নির্বাচন লড়া নয়, সংগঠন গড়াই তাঁদের প্রধান লক্ষ্য। দাবি করেন যাঁরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চান, সে বাম, ডান গেরুয়া ছেড়ে আস্থা রাখবে আম আদমি পার্টির প্রতিই।এদিন একাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে জেলা দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো।

আম আদমি পার্টি অফিস সূচনা করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও তাদের দলীয় কার্যালয় উদ্বোধন প্রসঙ্গে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না বলেন,যে কোন রাজনৈতিক দলের দলীয় পার্টি অফিস করতেই পারে।তবে জেলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা আছে।আম আদমি পার্টি যতই অফিস করুক কোন প্রভাব পড়বে না।

Related News

Also Read