Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

রামনগরে বিজেপিতে ভাঙ্গন ধরালেন অখিল

 

রামনগরে আবারও বিজেপিতে ভাঙ্গন, কালিন্দী ও পালধুই গ্রাম পঞ্চায়েতে বিজেপি থেকে তৃণমূলে যোগদান। আজ রবিবার রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরির হাত ধরে কালিন্দী গ্রাম পঞ্চায়েত এর সোনামুই গ্রাম সভায় বিজেপি নেতৃত্ব হারাধন মন্ডল তৃণমূলে যোগদান করেন।

এই দিন উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি, কালিন্দী অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাক খান, কালিন্দী অঞ্চল সভাপতি শেখ সিরাজউদ্দিন, রামনগর -২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখ সাহিল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।রামনগরের পালধুই পঞ্চায়েতে বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান।

সাবিত্রাপুর বুথে সাংগঠনিক বৈঠকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল গৌতম মন্ডল এর নেতৃত্বে একাধিক বিজেপি কর্মী ও সমর্থক। এই যোগদান ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও বিজেপির দাবি এই দল বদলের ফলে বিজেপি দলীয় সংগঠনের কোন ক্ষতি হবে না। যোগদানকারীরা জানিয়েছেন এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপি চরিত্র তৃণমূলে যোগদান করলেন।

Related News

Also Read