Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পূর্ব মেদিনীপুর পুলিশের সাহায্যে উত্তরপ্রদেশে বাড়ি ফিরলো মহলা

মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উত্তর প্রদেশে বাড়িতে তার মায়ের কাছে ফিরিয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

 

গত ১১ জানুয়ারি বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহরের হলদিয়া ডক কমপ্লেক্সের জিরো গেটে ১৮ বছরের এক তরুণীকে একাকী ও বিভ্রান্ত অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায়। খবর পাওয়া মাত্রই হলদিয়া থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে।

 

তদন্তে জানা যায়, ওই তরুণীর নাম গুঞ্জা পাশি, বাড়ি উত্তরপ্রদেশের ফৈজাবাদে। মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণীকে আদালতের নির্দেশে প্রথমে বাসুদেবপুর ‘সহাধার গৃহে’ নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়।পুলিশ এখানেই থেমে থাকেনি! নিরন্তর চেষ্টার পর যোগাযোগ করা হয় গুঞ্জার মা বিজয়া কুমারীর সাথে।

 

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এবং নথিপত্র যাচাইয়ের পর, মায়ের কোল ফিরে পেলেন তাঁর হারিয়ে যাওয়া মেয়ে।

Related News

Also Read