Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

অনুর্ধ্ব ১৫ ক্রিকেট : করকুলি এবিসিডি জয়ী

ইয়ুথ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনা জুনিয়র অনুর্ধ্ব (১৫) পুর্ব মেদিনীপুর জেলা ডিউজ ক্রিকেট প্রতিযোগিতায় আজ যে দুটি দল অংশগ্রহণ করে করকুলি এবিসিডি ক্রিকেট একাডেমি এবং কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প।

সকালে টসে জিতে এবিসিডি-র অধিনায়ক ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৩১ ওভারে ২১৫ রান করে সকলে আউট হয়ে যায়। প্রত্তুতরে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প ব্যাট করতে নেমে ২৮.৩ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায় ফলে এবিসিডি ক্রিকেট একাডেমি ৮১ রানে জয় লাভ করে। এই খেলা নিয়ে এবিসিডি পরপর দুটি ম্যাচ জয়লাভ করলো পরের রাউন্ডে উঠার জন্যে অনেকটা এগিয়ে গেলো। আজকের খেলা সেরা বোলার নির্বাচিত হন কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প এর সেক হাবিব (৮ ওভার ১ মেডেন ৩৭ রান ৫ উইকেট) এই খেলায় করকুলি এবিসিডি ক্রিকেট একাডেমির ভিক্টর মন্ডল(১১ টা চার ৩ ছয়) ৭০ বলে ৮৮ রান করে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন।

 

খেলায় আম্পায়ারিং করেন সুমন রায় ও চঞ্চল মাইতি স্কোরার গৌরব রথ। ছোটদের এই খেলায় উৎসাহিত করা জন্যে মাঠে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী এবং সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা। আগামীকাল প্রাইমারি স্কুলের স্পোর্টস এর জন্যে খেলা বন্ধ থাকবে। ২৪ তারিখের খেলা প্লের্যাস র্ক্রিকেট একাডেমি বনাম বালিঘাই ক্রিকেট একাডেমি জানিয়েছেন ম্যাচ কমিশনার সৌরভ মাইতি।

Related News

Also Read