কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের দেওয়া কর্মসূচি উন্নয়নের পাঁচালী কর্মশালা আজকে কাঁথির বেসরকারি অতিথি শালায় অনুষ্ঠিত হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক, কাঁথি সংগঠনিক জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শতরুপা পয়ড়্যা, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা রিজিয়া বিবি, ১৪ টি ব্লকের মহিলা নেত্রী ও দুটি টাউন এর মহিলাদের সহ প্রায় ৬ শতাধিক মহিলা কর্মীবৃন্দ। নির্বাচিত তৃণমূল কংগ্রেস থেকে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মদক্ষ ও জেলা পরিষদের সদস্যা।

সভা পরিচালনা করেন রাজ্য মহিলা সম্পাদিকা তথা কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী রিজিয়া বিবি
রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ১৫ বছর রাজ্য কালে জনগণ, কৃষক, শিক্ষা, স্বাস্থ্য, নারী শক্তি, উন্নয়নের যে কর্মকাণ্ড এই পাঁচালী বইয়ের মাধ্যমে পাড়ায় পাড়ায় বুথে বুথে চাটাই বৈঠকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে আগামী দিন মহিলা কর্মীবৃন্দ।এই কাজে মহিলা তৃণমূল নেত্রীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।





