Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

মহিলাদের বেস্ট এবং সার্ভাইভাল ক্যান্সারের উপর সচেতনতা অনুষ্ঠান

 

 

 প্রদীপ কুমার সিংহ

 যত দিন যাচ্ছে মানুষ তত ভেজাল খাদ্য গ্রহণ করছে আর তত মানুষের শরীরের বিভিন্ন ধরনের অসুখের দানা বাদছে। পুরুষেরা বিভিন্ন ধরনের নেশা করে যার ফলে ক্যান্সার আক্রান্ত হয়। কিছু কিছু মহিলাদের শরীরের ক্যান্সারে আক্রান্ত হয়। মহিলাদের শরীরে বিভিন্ন জায়গায় ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে সচেতন মূলক অনুষ্ঠান হল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলা তিন নম্বর গেটের পাশে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে। সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালনায় এবং নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হাসপাতাল ও রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইহুসের সহযোগিতায় মহিলাদের বেস্ট এবং সারভাইবাল পরীক্ষা ও আলোচনার মাধ্যমে এই সচেতন মূলক অনুষ্ঠানটি হয়।

এই সম্বন্ধে একটি সেমিনার হয় বিভিন্ন বিশিষ্ট ডাক্তারের দ্বারা। বারুইপুর সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮০ জন মহিলা এখানে অংশগ্রহণ করেন। প্রত্যেকটি মহিলার সমস্যা নিয়ে এখানে আলোচনা হয়। যাদের শরীরের ক্যান্সারের উপক্রম আছে তাদেরকে ডাক্তাররা সেই সমস্যা কিভাবে সমাধান হয় তা বলেন। অনেক মহিলা এতে করে খুবই খুশি হন। সমাজ উন্নয়ন কেন্দ্রে কর্ণধার কল্লোল ঘোষ বলেন এইরাম ধরনের অনুষ্ঠান এর আগেও অনেকবার হয়েছে কিন্তু এই অনুষ্ঠানে যারা এসেছেন তারা সবাই নতুন। তিনি আরো বলেন কিছুদিন আগে ১২ বছরের উপরের মহিলাদের ক্যান্সার নিরাময়ক রোগের জন্য ইনজেকশন দেওয়া হয়। এই injection এর ডস দুবার করে দেওয়া হয়। এতে করে অনেক মহিলায় খুশি হয়েছেন যদিও এই ইনজেকশন বা যেকোনো টেস্টের জন্য কোন পয়সা লাগেনি। বিনামূল্যে করা হয়।

Related News

Also Read