Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই  সাবান ও ডিটারজেন্ট কারখানা

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হলো একটি সাবান ও ডিটারজেন্ট কারখানা।পুলিশ সূত্রে জানা গেছে কাঁথি-৩ ব্লকের মারিশদা থানার দহলাউদা গ্রামের করুণা ক্লিনার ডিটারজেন্ট কারখানায় বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ আগুন লাগে। স্থানীয়দের  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা বন্ধ করে চলে যাওয়ার পর আটটা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে আগুন লেগেছে বলে অনুমান করা হয়। স্থানীয় মানুষদের জড়ো করে কারখান গেট খুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়।  কারখানায় থাকা তেলের ব্যারেলে আগুন লেগে যায় বলে অনুমান। 

সেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় জিনিসপত্র। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন আগুন লাগার কারণ বোঝা যায়নি। কারখানার মালিক সুস্মিতা হালদার ও তার স্বামী সমীর হালদার এই অগ্নিকাণ্ডের জেরে আহত হয়। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষধিক টাকা। এই বিষয়ে মারিশদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read