শনিবার ষষ্ঠ দফার লোকসভার নির্বাচনের ভোট গ্রহন। আর তার কয়েক ঘণ্টা আগেই নন্দীগ্রামের বিজেপির এক মণ্ডল সভাপতিকে গ্রেফতার করলো পুলিশ । ধৃত বিজেপি নেতার নাম ধনঞ্জয় ঘড়া। এই নেতাকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ।
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিন হাসপাতাল মোড়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।সেখানে কয়েকদিন ধরে তৃনমূল পন্থী শিক্ষকদের ধরনা চলছিলো ।অভিজিৎ গঙ্গোপাধ্যায় মিছিল করে ধরনা মঞ্চের পাশ দিয়ে মনোনয়ন জমা দিতে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। বিজেপি মিছিলের তরফ থেকে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ। সেই ঘটনাতেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

Post Views: 67





