Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

বাংলায় গোহারা হারবে তৃনমূল : শুভেন্দু অধিকারী।

আগামী ৪ জুন বিকেলের পর থেকে তৃনমূল তাদের পার্টি অফিস খোলার লোক পাবে না ।বাংলায় গোহারা হারবে তৃনমূল ।বুধবার  রামনগর বিধানসভার বালকবাড় থেকে দেউলিহাট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রা শেষে সভা থেকে এই দাবি করেন শুভেন্দু।


এদিন তিনি কর্মীদের উদ্দেশ্য বলেন আমরা ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছি। সংখ্যাটা এবার ২ লক্ষে যাবে। এবারের ভোট খুব টাইট হবে। আপনারা বাড়ি বাড়ি যান। সাধারণ মানুষকে বোঝান ভোট কেন্দ্রে এসে ভোট দিতে বাকিটা আমি দেখে নেবো। ভোট কিভাবে করতে হয় তা আমার জানা আছে।এবারে ওরা চুরি করতে পারবে না। বুথে বুথে ৬ জন কেন্দ্রীয় বাহিনী এবং ওয়েব কাস্টিং এর ব্যবস্থা থাকবে। একের অধিক ভোট দিলেই দিল্লীতে বসে সব দেখা যাবে। নিশ্চিন্তে থাকুন ভোটের মার্জিন বাড়ানোর জন্য মানুষের দ্বারে যান।

প্রসঙ্গত কাঁথি লোকসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারী।এই আসনে গত তিন বার তৃনমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী

Related News

Also Read