Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

তমলুকে চাকুরীহারা যোগ্য শিক্ষকদের অবস্থান বিক্ষোভে দেবাংশু ভট্টাচার্য।

বিজেপিতে আগে নিজের অস্তিত্ব বাঁচান,তার পর তৃনমূল নিয়ে ভাববেন।রবিবার তমলুকে চাকুরীহারা যোগ্য শিক্ষকদের অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই পরামর্শ দিয়েছেন তমলুকের তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।


কলকাতা উচ্চ আদালতের নির্দেশে চাকুরী হারা শিক্ষকরা রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থান বিক্ষোভ করে। সেই সভায় রাজ্যের মন্ত্রী অখিল গিরি সহ তৃনমূলের অন্যান্য নেতা নেত্রীদের সাথে  তমলুক লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
তৃনমূল প্রার্থীদের বলেন শুধু ভোটে জেতার জন্যে হাজার হাজার  শিক্ষক ও তার পরিবারকে পথে বসিয়েছে শুভেন্দুরা।আড়াই লক্ষ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েও শুভেন্দু অধিকারীরা নিজের অস্তিত্ব টেকাতে  পারবেনা।বলেন শুভেন্দুর একা সব নেবার প্রবনতার জেরে সকল পুরানো বিজেপি কর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে।নির্বাচন যত এগোবে বিজেপির মধ্যেই আরো বেশী করে নিসঙ্গ হয়ে পড়বে

Related News

Also Read