Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

মমতাকে পদত্যাগ করার পরামর্শ অভিজিতের।

কলকাতা উচ্চ আদালতে এসএসসি রায়ের পর বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলন করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন

বলেন, ‘তিনি যেভাবে শিক্ষিত চাকরিপ্রার্থীদের জীবন নষ্ট করছেন, এই রায়ের পর মুখ্যমন্ত্রীর আজকেই পদত্যাগ করা উচিত। আজকে হাইকোর্ট উপযুক্ত রায় দিয়েছে। আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ালকে। নিজেকে ভাগ্যবান মনে করছি। কারণ এই জুডিশিয়ালের কিছু মামলার কাজ করেছি। হিন্দু, মুসলিম উভয় পক্ষের উচিত এই মুখ্যমন্ত্রীকে বয়কট করা। এই রায়ের পর আমি তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিতে যাব।’

Related News

Also Read