Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিল স্বামী

প্রদীপ কুমার সিংহ :- বিয়ের কিছু মাস পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার আরম্ভ করে স্বামী ও তার বাড়ির লোকেরা। সেই অত্যাচারে মাত্রা বাড়ে কন্যা সন্তান হওয়ায়। কন্যা সন্তান হওযায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল স্বামী। ২১ দিনের কন্যা সন্তান কে নিয়ে পুলিশের দারস্থ মা। অভিযোগ পেয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গড়িয়া এলাকার বাসিন্দা নবকুমার মন্ডলের একবছর আগে বিয়ে হাওড়ার উদয়নারায়নপুরের বাসিন্দা তনুশ্রী হালদারের। সোশাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক থাকার পর বিষয়টি বাড়িতে জানাজানি হয়। তারপর পরিবার থেকেই তাদের দুজনের বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর উপর অত্যাচার চালাত অভিযুক্ত ও তার বাবা ও মা। ২ লক্ষ টাকা পনও নেই বলে অভিযোগ। বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশীদের নিয়ে কয়েকবার মীমাংসাও করা হয়। কিন্তু কন্যা সন্তান হওয়ার পর তনুশ্রীকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। অভিযুক্তের দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

Related News

Also Read