Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

নতুন ইংরেজী বর্ষবরণের আগে সেজে উঠছে দিঘা।

নতুন ইংরেজী বর্ষবরণের আগে সেজে উঠছে দিঘা।বাঙালীর “দিপুদা”র দিঘায় উপচে পড়া ভিড়।দিঘার প্রত্যেকটি স্নান ঘাট গুলোতে সমুদ্র স্নানে মেতেছে পর্যটকরা।

নতুন বছর সেলিব্রেট করার জন্য সাজো সাজো রব।বছরের শেষ দিন ও নতুন বছর সেলিব্রেট করার জন্য আনন্দে মেতেছেন পর্যটকরা।জেলা ছাড়িয়ে শহর এমনকি দেশ বিদেশের বহু পর্যটক এসেছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহরে।দিঘা সেজে উঠেছে নতুন রূপে, নতুন সাজে।

প্রচুর পরিমান পর্যটক আসার জন্য দিঘা থানার তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।ওল্ড দিঘা, নিউ দিঘা সহ সমস্ত সমুদ্র ঘাট গুলোতে নুলিয়াদের মোতায়েন করা হয়েছে। দিঘার প্রত্যেকটি পার্ক সহ সাইন সিটি,একুয়ারিয়াম গুলোতে ভিড় চোখে পড়ার মত।পিকনিক স্পট গুলোতে রান্নার আয়োজন সাথে দেদার সেল্ফি আনন্দ হুল্লোড় সহ মেতে উঠেছে পর্যটকরা।

Related News

Also Read