ইন্দ্রজিৎ আইচ :- ডিসেম্বরে শীতের আমেজে আবার জমে উঠবে বাংলা সঙ্গীত মেলা। কলকাতা হলো সংস্কৃতি র শহর।আজ রবীন্দ্র সদনে এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের দিন থেকে শুরু হচ্ছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর উদ্যোগে ও
পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে বাংলা সঙ্গীত মেলা ২০২৩। এই মেলা চলবে আগামী ১লা জানুয়ারি ২০২৪ পর্যন্ত। এই উৎসব এবার অনুষ্ঠিত হবে রাজ্য সঙ্গীত একাডেমির মুক্তমঞ্চ, মুকুন্দপুর ফুটবল মাঠ, দেশপ্রিয় পার্ক, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, একতারা মঞ্চ, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, ঋষি অরবিন্দ পার্ক ( নেতাজি নগর), মহাজাতি সদন এবং দেশপ্রিয় পার্ক এ এই মেলা অনুষ্ঠিত হবে। মোট ১১টি জায়গায় এই সঙ্গীত মেলা হবে।


শান্তনু বসু (তথ্য ও সংস্কৃতি সচিব)জানালেন ৫ হাজার শিল্পী এই মেলায় অংশ নেবেন। কৌশিক বসাক (ডিরেক্টর অফ কালচার) জানালেন দেশপ্রিয় পার্কে বাংলা ব্যান্ড এর পাশাপাশি নতুন ৬০০ জন শিল্পী অংশ নেবেন। প্রতিদিন এই মেলা শুরু হবে বিকেল ৫ টা থেকে। এছাড়া গগণেন্দ্র প্রদর্শনী শালায় অনুষ্ঠিত হবে বাংলার আদিবাসী হস্ত শিল্প। গণমেলার পাশাপাশি বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব ২০২৩ অনুষ্ঠিত হবে প্রতিদিন এই মেলা দুপুর ২ টো থেকে রাত্রি ৯টা পর্যন্ত চলবে। থাকবে রবীন্দ্র সদন ও নন্দন প্রাঙ্গণে হবে অস্থায়ী স্টল, সঙ্গীর বিষয়ক পত্রিকা, রকমারি হস্তশিল্প র প্রদর্শনী ও বিক্রয়ের ব্যাবস্থা থাকছে। সেই সঙ্গে থাকছে শীতের নানান স্বাদের খাবারের স্টল। বাংলার অন্যান্য জেলায় চারদিন ধরে এই সঙ্গীত মেলা
অনুষ্ঠিত হবে।আজ এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র,পন্ডিত দেবজ্যোতি বোস সহ আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।






