Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

অনাথ শিশুদের মুখে হাসি ফোঁটাতে গণ ভাইফোঁটার আয়োজন হল ভগবানপুরে।

তারা জন্ম থেকেই পরিচয়হীন। উৎসবে আরও বেশি করে তারা বুঝতে পারে নিজেদের পরিবারহীনতার কথা। ভাইফোঁটার উৎসবে যখন বাড়িতে বাড়িতে উৎসব পালন হচ্ছে, তখন অনাথ শিশুদের মুখে হাসি ফোঁটাতে গণ ভাইফোঁটার আয়োজন হল ভগবানপুরে।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাদ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এলাকার মানুষেরা।
আশ্রমেই একে একে ভাইদের ফোঁটা দিল বোনেরা। অনাথ আশ্রমের মেয়েরা আশ্রমের ভাইদের পাশাপাশি, এলাকার অনেকের কপালেই পরিয়ে দিয়েছিল চন্দনের ফোঁটা।

এদিন ৩০০ জন ভাই বোন এই ভাইফোঁটা অংশ নেয় । অনাথ শিশুদের ফোঁটা দিতে এদিন আশ্রমে আসেন দুই বিদেশিনী।

Related News

Also Read