Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

সমাবর্তনে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে রাজ্যপাল।

মঙ্গলবার মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই এফসিআই গোডাউনের কাছেই রাস্তার দুধার তৃণমূল ছাত্রপরিষদের পতাকা হাতে রাজ্যপালকে উদ্দেশ্য করে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের নেতৃত্ব ও সদস্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল করা হয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে।



রাজ্য ও রাজ্যপালের সংঘাতের চিত্র আরও একবার উঠে এলো মেদিনীপুরে। রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির অভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে রাজ্যপালের কনভয়ে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ।


রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিও তোলা হয় এই বিক্ষোভ থেকে।

Related News

Also Read