Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

দিঘার মেরিন ড্রাইভে দ্রুত গতির বাইক-গাড়ী চলাচলে নজরদারি।

পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থেকে শৌলা অবধি
মেরিন ড্রাইভে চলাচলকারী গাড়ী-বাইকের মাত্রাতিরিক্ত গতি রোধে উদ্যোগী হল রামনগর ১ পঞ্চায়েত সমিতি।

রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে দ্বিতীয়বার বসার পরে দিঘার সাথে তাজপুর-মান্দারমনি-শংকরপুর-শৌলা-জুনপুটকে সমুদ্রতটের পাশ দিয়ে রাস্তা বানিয়ে একসাথে জুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুম্বাইয়ের মত দিঘার এই মেরিন ড্রাইভকে ঘিরে পর্যটকদের মধ্যে উৎসাহ বাড়ছে।শৌলা থেকে একেবারে দিঘা অবধি বাইক কিংবা গাড়ীতে বসে সমুদ্র দেখতে দেখতে,তার প্রাকৃতিক সৌন্দর্য উপোভোগ করার আনন্দ পর্যটকদের দিনকে দিনকে বাড়ছে।উৎসবের দিন গুলোতে এই রাস্তায় পর্যটকদের যাতায়াত বাড়ছে।অভিযোগ বহু পর্যটক এই রাস্তা দিয়ে প্রচন্ড গতিতে বাইক কিংবা গাড়ী নিয়ে যাতায়াত করছে।এর ফলে যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।স্থানীয়দের থেকে সেই অভিযোগ পেয়ে এবার দ্রুত গতির বাইক ও গাড়ী চলাচল আটকাতে উদ্যোগী হল রামনগর ১ পঞ্চায়েত সমিতি।

রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার ও সহ সভাপতি অম্বিকা চরণ জানা জানিয়েছেন তাঁরা অভিযোগ পেয়েছেন।দীপাবলির আগে থেকেই এই রাস্তায় দ্রুতগতির বাইক ও গাড়ী চালানো রেধে দিন-রাত নজরদারি চালানো হবে।

Related News

Also Read