Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১৮ বাহুর দুর্গা পূজো।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের গড়সোনাপেতা গ্রামের দেব পরিবারে ১৮ বাহুর দুর্গার পুজো হয়। প্রায় ৫০০ বছরেরও আগে থেকে চলে আসছে এই বনেদী বাড়ির পুজো।

আজও রীতি মেনে মহালয়ার আগেই, গীতাষ্টমীর দিন থেকেই শুরু হয়ে যায় দেবীর আরাধনা। প্রাচীন রীতিনীতি মেনে আজও দেব পরিবারের সদস্যরা পুজোর দিনগুলোতে বাড়ির বাহিরে কোথাও যেতে পারেন না। পাশাপাশি নবমীর দিন বিশেষ সন্ধিক্ষনে পরিবারের কর্তাদের নিয়ে মন্দিরে পুজো হয়। তিথি মেনে সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ছাগ বলিও হয় মায়ের মন্দিরে। দূরদূরান্ত থেকে এখানে মানুষ জন অস্টাদশভূজা দেবীর দর্শন করতে আসেন।

Related News

Also Read