পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়
মেদিনীপুর জেলা পুলিশ লাইনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।
পুলিশ শুধুমাত্র যে লাঠি হাতে বা বন্দুক হাতে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাস্ত থাকে তা নয়, তাঁরাও যে সমাজের অঙ্গ, নানান সামাজিক কাজে ও নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
সোমবার সেই লাঠিধারী, বন্দুকধারী পুলিশ সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান কর্মসূচিতে যোগদান করেন।
এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক ব্যাক্তি রক্তদান করেন। এই মেগা উৎসব এর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান তথা জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, ওয়েলফেয়ার কমিটির রাজ্য সম্পাদক বিজিতাশ্ব রাউৎ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।
সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ পুলিশ এ্যাসোসিয়েশন এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সেখ আব্দুল মাবুদ।







