Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পটাশপুরে ধান জমিতে ফুটছে জল,বের হচ্ছে গ্যাস !

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে সাত সকালে ধানের জমিতে মাটির নীচ থেকে ফুটন্ত জল ও গ্যাস নির্গত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ।এই ঘটনায় এলাকায় আতংক ছড়িয়েছে।এই ফুটন্ত জল ও ধোঁয়া দেখার জন্য ভিড় জমায় এলাকার মানুষ।


জানা গেছে পটাশপুরের বারোবাটিয়ায় এলাকায় ঘটনাটা ঘটেছে শনিবার সকালে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সকালে মাঠে ধানের চাষের জমিতে গেলে তারা দেখতে পায় এই আজব ঘটনা। বলেন তাঁদের চোখে পড়ে ধানের জমিতে জল ফুটছে ও ধোঁয়া বেরোতে।এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে কোথা থেকে বেরোছে এই ধোঁয়া তা নিয়ে কৌতুহল।

Related News

Also Read