শনিবার রাতে নদিয়ার চাপড়া থানার তালুকহুদা এলাকায় এক ব্যাক্তির বাড়িতে আগুন লাগিয়ে দিলো দুষ্কৃতীরা। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার করেছিলো শফিক শেখ নামের এই ব্যাক্তি।অভিযোগ তার পর থেকেই শফিককে নানান দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
এলাকায় কংগ্রেস কর্মী বলে পরিচিত শফিক শেখ জানান,রাতের অন্ধকারে কে বা কারা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যার ফলে ঘরে মজুত রাখা প্রচুর পরিমাণে ধান সহ জামাকাপড় ও তাঁর ছেলেমেয়েদের পড়াশোনার বইপত্র ছাড়াও আসবাবপত্র ও নগদ প্রায় ১০ হাজার টাকা আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। এর আগেও তাঁর বাড়ি থেকে জলের মটর চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি জমিতে আগুন লাগিয়ে ফলন্ত শস্য নষ্ট করে দেওয়া হয় বলেও জানান তিনি।
কেউ শত্রুতা করে এই ধরনের কাজ করছে কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।


Post Views: 62





