Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা মানুষকে হতাশ করেছেঃরাজ্যপাল ।।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শোধনাগার পরিদর্শন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার কাজের সমালোচনা করেন রাজ্যপাল
ড. সিভি আনন্দ বোস।
নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ প্রসঙ্গে রাজ্যপাল বোস বলেন, ‘হ্যাঁ, রাজ্য মন্ত্রিসভার সুপারিশ মেনে আমি তাঁকে নিয়োগ করেছিলাম। আমরা সবাই ভেবেছিলাম উনি দায়িত্ব পালন করবেন।
কিন্তু চারদিকে যা চলছে সেটা সবাই দেখতে পাচ্ছে। মানুষের রক্তের বিনিময়ে রাজনৈতিক দর কষাকষি চলতে পারেনা।

নির্বাচন কমিশনারকে কড়া বার্তা দিয়ে রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস বলেছেন, ‘পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে – এই আশা নিয়ে আমি রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলাম। আমি
ভেবেছিলাম ভয়হীনভাবে মানুষ ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা মানুষকে হতাশ করেছে।’

বলেন, ‘আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে মানুষ ভয়ের মধ্যে রয়েছেন। রাজ্যের সর্বত্র সন্ত্রাস রয়েছে – এমনটা বলব না। তবে সন্ত্রাস অবশ্যই রয়েছে,
এটা অস্বীকার করা যায় না। ভোটের সময় মানুষের জীবন সুরক্ষিত করা নির্বাচন কমিশনের কর্তব্য। কারণ কমিশনের হাতে অনেক বেশি ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশনকে পক্ষপাতহীন হতে হবে।
একবিন্দু রক্তপাত হলে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে।’

উল্লেখ্য বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহের যোগদান রিপোর্টে সই না-করে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে রাজীবের
ওই পদে থাকা নিয়ে এবং রাজ্যের পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ নিয়ে।

Related News

Also Read