Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। দিঘায় মৎস্যজীবিদের জালে বৃহন্নলা মাছ ।।

পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় অদ্ভুত দর্শনের এক মাছ ঘিরে শোরগোল পড়ল। ছোট গোল আকারের একটি অদ্ভুত দর্শনের মাছ পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মাছ নিলাম কেন্দ্রে বিক্রীর জন্যে এসেছে জানতে পেরে সেটি দর্শনের জন্যে পর্যটক ও স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

স্থানীয় মৎস্যব্যবসায়ীদের থেকে জানা গেছে মাছটি সুভাষ সাহুর ট্রলারে ধরা পড়ে।তারপর সেটি বিক্রীর জন্যে মোহনায় আসে ।

মাছটি দেখতে গোলাকার। দেখলেই মনে হবে, মাছটির মাথা ও দেহ আছে কিন্তু লেজ নেই। মাছটির মুখের আদল কিছুটা তেলাপিয়ার মত। কিন্তু তেলাপিয়ার থেকে অনেকটাই বড়। মাছটির মুখ খুব ছোট আকারের। স্থানীয় ভাষায় এই মাছটির নাম বৃহন্নলা মাছ। স্থানীয় মৎস্যজীবীদের কাছ থেকে জানা যায় এই মাছ সচরাচর দেখা যায় না।

এই অদ্ভুত দর্শনের মাছ নিয়ে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে দু ধরনের মতামত শোনা যায়, কেউ কেউ জানায় এই মাছ খাওয়ার জন্য নয়। আবার কেউ কেউ জানায় এই মাছ ধরা পড়া এক প্রকার অশুভ ইঙ্গিত। মাছ ঘিরে যাই মতবাদ থাকুক না কেন এই অদ্ভুত দর্শনের মাছ দেখতে পর্যটক ও স্থানীয় মানুষজন এবং মৎস্যজীবীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়।

Related News

Also Read