Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। মুক্তি পেতে চলেছে গোয়েন্দা ঋজু ।।

কেকা মিত্র :- মুক্তি পেতে চলেছে হিউম্যানিটি ফিল্মস নিবেদিত ছবি ” গোয়েন্দা ঋজু “। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে এই ছবির মিউজিক, ট্রেলার ও পোষ্টার এক সাথে লঞ্চ হয়ে গেলো।

এই অনুষ্ঠানে ছবির প্রযোজক ও কাহিনীকার মহুয়া চক্রবর্তী জানালেন আমরা অনেক ধরনের গোয়েন্দা চরিত্র দেখেছি, এবার এই প্রথমবার গোয়েন্দা হিসাবে ঋজু কে দর্শকদের সামনে আনছি। তাই ছবির নাম “গোয়েন্দা ঋজু”।


এই ছবিতে অভিনয় করেছেন সাত্বকি চক্রবর্তী ( ঋজু), লিজা, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি, প্রদীপ ধর, সুব্রত গুহ রায়, প্রদীপ্ত ভাস্কর চক্রবর্তী ও দয়াল চাঁদ ভক্ত। ছবির পরিচালক দেবজিত জানালেন এই ছবির প্রযোজক ও কাহিনীকার এই ছবিটি আমরা এক সাথে পরিচালনা করেছি।

সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্ব রায়। ছবিতে একটি গান আছে। আশা করি ছবিটা সকলের ভালো লাগবে। সম্প্রতি গোয়েন্দা ঋজু মুক্তি পাবে আপনাদের স্থানীয় সিনেমা হলে।সাংবাদিক সন্মেলনে এই ছবির সকল কলা কুশলী উপস্থিত ছিলেন।

Related News

Also Read