Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

মেয়েকে টিউশনিতে নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু।

প্রদীপ কুমার সিংহ :- বেপরোয়া গাড়ি দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হল। মৃত্যু মহিলার নাম সালমা বিবি(৩৫)। বাড়ি বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর যোগি বটতলা এলাকায়।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা বারইপুর থানার অন্তর্গত বারুইপুর যোগী বটতলা মর্ডান ক্লাবের সামনে কুলপি রোডের উপরে।

স্থানীয় বাসিন্দারা জানায় বারুইপুর বারাসাত রুটের একটি বাস গড়িয়া দিক থেকে বারুইপুর পদ্মপুকুরের বাসস্ট্যান্ডের দিকে আসছিল অত্যধিক গতিতে ।সেই সময় সালমা বিবি তার মেয়েকে নিয়ে রাস্তা পারাপার করছিল গৃহ শিক্ষকের বাড়ি যাবে এমন সময় সেই বাসটি এসে সালমা বিবিকে ধাক্কা মারে। সেই ধাক্কায় মৃত্যু হয সালমা বিবি। ।

ঘটনায় একাধিক বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ পার্থ ঘোষ বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে

Related News

Also Read