এবার পূর্ব মেদিনীপুরে ১৪ জন বিডিওকে বদল করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়,এবার সারা রাজ্যে মোট ৮৩ জন বিডিও এবং এআরও বদল করা হয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি রদবদল করা হয়েছে।
নির্বাচন কমিশন সুত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের পূর্ব মেদিনীপুর জেলার বিডিওদের বদলীর
তালিকায় রয়েছে খেজুরি ১, চণ্ডীপুর, পটাশপুর ২, তমলুক, রামনগর ১, মহিষাদল, নন্দীগ্রাম ১ ও ২, কাঁথি ১, এগরা ২, ভগবানপুর ২, রামনগর ২, সুতাহাটা।
গত বৃহস্পতিবার রাতে রাজ্যের ১৪টি বিধানসভা আসনের রিটার্নিং অফিসারকে বদলি করেছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে কমিশন সূত্রে জানা যায়, রাজ্যের ৯ জেলার ১৪ জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে। গত সোমবার তাঁদের নিয়োগ করেছিল কমিশনই। পাঁচ দিনের মাথায় ওই রিটার্নিং অফিসারদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।




