Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

তমলুকে এসআইআর আতংকে মৃত্যু বৃদ্ধের

ফের এসআইআর আতঙ্কে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের বরনান গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় সরকারের(৭৩)। মৃত বৃদ্ধের এক ছেলে ও তিন মেয়ে। মৃতের ছেলে মন্টু সরকার শ্রমিকের কাজ করে বলে জানা গেছে।

মন্টু সরকার অভিযোগ করেছে এসআইআর আতঙ্কেই তার বাবার মৃত্যু হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণে উনি কিছুদিন ধরে চিন্তিত ছিলেন বলে জানায় মন্টু। মৃতের ছেলে আরো জানিয়েছে গত ৪ জানুয়ারি শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসে হেয়ারিং এর ডাক পড়ে। প্রবল ঠান্ডার মধ্যেই ভাইপো বিশ্বজিৎ সরকারকেই নিয়ে ব্লক অফিসে ।ওখানে উনি ১৯৭১ সালের দলিল দেখিয়েছিলেন ।অভিযোগ সেই দলিল গ্রহণযোগ্য না হওয়ায় তার বাবা মৃত্যুঞ্জয় সরকার সরকার চিন্তাই চিন্তাই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেছেন ছেলে মন্টু সরকার।

রবিবার রাত্রিতে মৃত্যুঞ্জয় বাবুর বুকে ব্যথা হলে তাকে পরিবারের লোকজন তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই সোমবার সকাল ৯ টা ১৫ মিনিট তার মৃত্যু ঘটে হাসপাতালে। যা নিয়ে এলাকায় আতঙ্ক তৈরী হয়েছে।

 

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করছে। বিজেপি নেতারা জানিয়েছেন বয়স্ক জনিত কারনে মৃত্যুঞ্জয় সরকারের মৃত্যু হয়েছে। তৃণমূল অহেতুক রাজনীতি করছে। এই নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে।

Related News

Also Read