Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

দারুয়া ময়দানে ৯৭তম গান্ধী স্মৃতি প্রদর্শনী ও মেলার উদ্বোধন

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দারুয়া ময়দানে গান্ধীর শুভ পদার্পণের স্মৃতি বিজড়িত দারুয়া জনকল্যাণ সংঘের ব‍্যবস্থাপনায় ৯৭ তম গান্ধী স্মৃতি প্রদর্শনী ও মেলার শুভ উদ্বোধন হল শুক্রবার। মঙ্গলদীপ জ্বেলে ও প্রদর্শনীর ফিতা কেটে ১২ দিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক অখিল গিরি ,কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস‍্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা, কাঁথি পৌরসভার কাউন্সিলর শেখ সাবুল ও দেবাশীষ পাহাড়ি,আলেম আলী খান, শংকরলাল দাস প্রমুখ। সভায় পৌরহিত‍্য করেন আয়োজক ক্লাবের সভাপতি অসীমময় মাইতি ।স্বাগত ভাষণ দেন মেলার সাধারণ সম্পাদক হেরম্ব কুমার দাস।তিনি তার বক্তব্যে মেলার অতীত গৌরব স্মৃতিচারণ করে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন এবং ১২দিনের মেলায় সকলকে আসার আহ্বান জানান। পাশাপাশি মেলার দিনগুলিতে সাংস্কৃতিক মঞ্চে নানান বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নিতে বড় ও ছোট পর্দার শিল্পীরা আসছেন বলে জানান। বলেন সমবেত উপস্থিতিতে ধ্বনিত হোক-

“প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে।”

অতিথিগণ তাদের বক্তব্যে মেলার প্রেক্ষাপট ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। উদ্বোধনের আগে সকালে সংঘের পতাকা উত্তোলন করেন সভাপতি অসীমা মাইতি। পাশাপাশি শুধির চন্দ্র দাস ও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে ঐতিহাসিক দারুয়া মেলা ময়দানে উপস্থিত হয় রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ শোভাযাত্রা উপভোগ করে এবং অভিনন্দন দ্বিতীয় করেন। ১২ দিনের এই মেলা সমাপ্তি ঘটবে ১৩ ই জানুয়ারি মঙ্গলবার।

Related News

Also Read