Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আইনি বিষয়ক সচেতনতা শিবির

কাজলা জনকল্যাণ সমিতি ও পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আইনি পরিষেবা বিষয়ে কাজলা জনকল্যাণ সমিতির মূল অফিসে ও কাঁথি ৩  নম্বর ব্লকের মারিশদা ৫ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আইনি সহায়তা বিষয়ে ৮২ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে সচেতনতা শিবির করা হয়।

শিবিরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা বিভাগের সম্পাদক শুভজিৎ রক্ষিত, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, মারিশদা  গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান  দেবাশীষ বেরা  , এক্সিকিউটিভ সুনির্মল মিত্র , পঞ্চায়েত সদস্য তারকেশ্বর নন্দ, কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাজশেখর মন্ডল প্রমুখ।

সচেতনতা শিবিরে মূলত শিশু সুরক্ষার দিকটি তুলে ধরা হয়। শিশু সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় তার জন্য কি কি আইনি পরিষেবা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজলা জনকল্যাণ সমিতির প্রতিনিধি লীনা দে ও নীলিমা চক্রবর্তী ।

Related News

Also Read