Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

পাথরে বাইকের ধাক্কায় মৃত্যু ফুটবল খেলোয়াড়ের

রাস্তার উপর পড়ে থাকা পাথরে বাইকের ধাক্কা। মৃত্যু হল এক ফুটবল খেলোয়াড়ের। আহত আরো তিন বন্ধু। মঙ্গলবার রাতে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মহিষাগোট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে রামনগর দুই ব্লকের বালিসাই সংলগ্ন এলাকায় ফুটবল প্রতিযোগিতা শেষ বাড়ি ফিরছিল দুটি বাইকে করে চার বন্ধু।স্থানীয়  সূত্রে জানা গেছে বাইক নিয়ে আসার সময় রাস্তার ধারে পড়ে থাকা পাথরের চাঁইতে ধাক্কা মারে একটি বাইক। পেছনে থাকা অপর একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইক টিকে ধাক্কা মারে। সামনের বাইকে ছিল শুভজিৎ মন্ডল (২২) ও তার এক বন্ধু। পিছনের বাইকে ছিল তাদের অপর ২ বন্ধু। সূত্রের খবর এই দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ও পুলিশের সহায়তায় আহত চারজনকে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন ভোররাতে শুভজিৎ মন্ডলের মৃত্যু হয়। অপর তিনজনের চিকিৎসা চলছে। জানা গেছে শুভজিৎ মন্ডলের বাড়ি কাঁথি শহরে ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব কুমারপুর এলাকায়। আহতরা হল দারুয়া এলাকার বাসিন্দ।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবার এর সঙ্গে দেখা করেন কাঁথি পুরসভার কাউন্সিলর সময় দাস। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।প্রশাসনের গাফিলতির কারণে রাস্তায় ইমারতি দ্রব্য রাখার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ইমারতির দ্রব্য রাখা নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রশাসনের গাফিলতির কারণে রাস্তা এখন ইমাতি দ্রব্য রাখার মুক্তাঞ্চল গড়ে তুলেছে স্থানীয় এলাকার বাসিন্দাগণ। এই বিষয়ে প্রশাসন কঠোর না হলে এভাবে দুর্ঘটনা দিনের পর দিন ঘটতে থাকবে।

Related News

Also Read