মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত দক্ষিণ কাঁথি বিধানসভার দক্ষিণ কাঁথি -২ মন্ডলের নয়াপুট অঞ্চলের শৌলা, পুরুষোত্তমপুর, চেঁচুড়াপুট, করঞ্জি,বক্সিসপুর শীতলা মন্দির,দূর্গামন্দির, বলিয়ারপুর শিবালয় মন্দির,শীতলা মন্দির, দামোদরপুর কালী মন্দির,দূর্গাপুর ভগবান মন্দিরে সকলের মঙ্গল কামনায় পূজো নিবেদন করে নির্বাচনী প্রচারে করলেন সৌম্যেন্দু অধিকারী।
পাশাপাশি মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের ভূঁইয়াপাদা, হরিপুর, বিরামপুর প্রকৃতি এলাকায় জনসংযোগের মধ্য দিয়ে জনসাধারণের সাথে সম্পর্ক ওভিযান চালান কাঁথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী।

নিজের ভাষনে সৌমেন্দুবাবু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অপশাসন ও লাগামছাড়া সন্ত্রাস এবং প্রতিটি ক্ষেত্রে দূর্নীতির কথা স্মরণ করিয়ে দেন।ভারতীয় জনতা পার্টির সুশাসন ও মোদীজী’র নেতৃত্বে মাতৃভূমি ভারতবর্ষের সার্বিক উন্নয়ন ও বিকাশ এবং সমৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার কো-কনভেনর কণিষ্ক পন্ডা, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ বিমল মন্ডল, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষা মমতা প্রামাণিক, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নীলেশ মন্ডল,জেলা কমিটির সদস্য প্রদীপ পয়ড়্যা,জেলা আমন্ত্রিত সদস্য রতন জানা,নয়াপুট অঞ্চলের প্রধান মমতা গিরি প্রমুখ






