নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
রবিবার সকাল থেকে কন্টাই টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠে সাংস্কৃতিক প্রতিযোগিতা হল। বিকালে আনুষ্ঠানিকভাবে সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। সকালে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নাচ, গান, আবৃত্তি, প্রবন্ধ, বসে আঁকো সহ ৩২ টি বিষয়ে প্রতিযোগিতা হয়।
চারটি মহকুমা থেকে মোট ১২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিকালের প্রদীপ প্রাজলনের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট প্রাক্তন প্রধান শিক্ষক পূর্ণচন্দ্র গিরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিক্ষক নরেন্দ্রনাথ দাস। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অসীম কুমার মাইতি, জেলা কমিটির সম্পাদক রানা ভট্টাচার্য, সংগঠনের রাজ্য কমিটির অর্থ উপসমিতির সদস্য বিধানচন্দ্র ধাড়া কাঁথি মহাকুমা সম্পাদক দীপক প্রধান, এগরা মহাকুমার সম্পাদক অসীম প্রধান, হলদিয়া মহকুমা সম্পাদক দেবাশীষ ধর, তমলুক মহকুমা সম্পাদক অনুপ মিশ্র,সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থা করেন সম্পাদক মন্ডলীর সদস্য সুশান্ত ঘোষ, জেলা কমিটির প্রাক্তন সভাপতি অশোক দাস ও জয়ন্ত রায়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রানা ভট্টাচার্য। এই অনুষ্ঠানের জন্য কন্টাই টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠ কর্তৃপক্ষের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে আয়োজক সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানে যোগদান করেন প্রতিযোগী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সহ শুভানুধ্যায়ীগণ







