Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

।। ঢাকার গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেল বিএনপি ।।

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের সাথে দেখা করে এসে ডিবি কার্যালয়ের সামনে বিষয়টি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে দলের আবেদনের প্রেক্ষিতে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ঢাকায় সমাবেশ করতে কমলাপুর কিংবা মিরপুর বাঙলা কলেজ মাঠ চেয়েছিল বিএনপি। পরবর্তীকালে আবার রাতে গোলাপবাগ মাঠ চেয়েছে। এর প্রেক্ষিতে গোলাপবাগ মাঠে তাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। এরআগে, বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমাবেশ করতে চাইলেও পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়। তবে অনেক নাটকীয়তা শেষে অনুমতি পাওয়ায় আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) বহুল আলোচিত এ গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related News

Also Read