পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার প্রাক্তন পৌর পরিষদ সত্যব্রত দাসকে গ্রেফতার করলো পুলিশ।টেন্ডার দুর্নীতি মামলায় সুতাহাটায় স্বপন দাস নামে পরিচিত বিজেপি নেতা সত্যব্রত দাসকে গ্রেফতার করলো পুলিশ ।গতকাল রাত্রি ১১টা নাগাদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক ঘনিষ্ট এই ঠিকাদারকে গ্রেফতার করা হয়, বর্তমানে তিনি সুতাহাটা থানার সেলে রয়েছেন ।
হলদিয়া পুরসভায় শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত মামলায় একটানা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল সত্যব্রত দাসকে রাতে গ্রেপ্তার করল পুলিস। এদিন রাত ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিস। সুতাহাটা থানায় কেস নম্বর 352 u/s 409 ipc ইপচ।

হলদিয়া পৌরসভার দুর্নীতি মামলায় হলদিয়ার এসডিপিও নেতৃত্বে অক্টোবর মাস জুড়ে চলছে তদন্ত। এই তদন্ত মামলায় অন্যতম হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদক। তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন কাউন্সিলার এবং কর্মচারীর নাম জড়িয়ে পড়ে। তাদের একের পর এক জেরা করা হয় ।
প্রসঙ্গত তৃণমূলের টিকিটে জিতে হলদিয়া পৌরসভার কাউন্সিলর হন সত্যব্রত দাস।২০১৭ সালে তৃণমূলের টিকিটে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন। পরে শ্যামল আদক এর সাথে ২০২১ সালে গেরুয়া শিবিরে যোগ দেন।শ্যামল আদক পলাতক থাকলেও তার নামে হুলিয়া জারি করে সম্প্রতি আদালত । সেই দুর্নীতির মামলায় প্রথম একজন প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার হলো।






