Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

রথযাত্রা উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি দীঘায়।

দীঘা পর্যটন শহরে রথযাত্রা উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি। রথ যাওয়ার জন্য জগন্নাথ ঘাট থেকে সরিয়ে দেওয়া হলো হকারদের। বুধবার মাইকিং করে প্রচার করা হয়েছিল হকারদের সরে যাওয়ার জন্য।আজ বৃহস্পতিবার সকালে সেই হকার স্টল গুলো তুলে নিয়ে যাওয়া হল হেলিপ্যাড ময়দানে। সেখানেই তাদের পুনর্বাসন করা হলো বলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রের জানা গেছে।

হকারদের পুনর্বাসন দেওয়ায় হকাররা খুশি বলে জানা গেছে। জগন্নাথ মন্দিরের উদ্বোধন না হলেও তিনটি নতুন রথ তৈরি হয়েছে। এবার সেই রথ উৎসবের দিন দীঘার পথে  চলবে। রথযাত্রাকে ঘিরে দীঘায় শুরু হয়েছে নতুন উন্মাদনা। উৎসুক পর্যটকেরা প্রস্তুত রথযাত্রার দিন দীঘা বেড়াতে আসার জন্য।

Related News

Also Read